আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক তেল-গ্যাস খাতে যৌথ বিনিয়োগের জন্য একটি চুক্তিতে সই করেছে। গতকাল (মঙ্গলবার) মস্কোয় এ চুক্তি সই হয়েছে। এতে সই করেছে ইরানের গাদির ইনভেস্টমেন্ট কোম্পানি, রাশিয়ার জারুবেঝনেফত অয়েল অ্যান্ড গ্যাস এবং তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল।
এই প্রথম ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় চুক্তি হলো। এ চুক্তির আওতায় তিন দেশ ইরানে ও তার বাইরে যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করবে। এসব উদ্যোগ ও প্রকল্পে ইরানের গাদির কোম্পানি নেতৃত্ব দেবে এবং প্রতিটি কোম্পানি সমান অর্থ বিনিয়োগ করবে। এসব কাজে নিজেকে সম্পৃক্ত করার জন্য গাদির কোম্পানি এরইমধ্যে ইরানের জাতীয় তেল কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে।
এছাড়া, রাশিয়ার জারুবেঝনেফত সম্প্রতি বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় আন্তর্জাতিক কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ইরানের তেল-গ্যাস খাতের উন্নয়নের জন্য কোম্পানিটি ইরানের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে অনুমোদন নিয়েছে। আর ইউনিট ইন্টারন্যাশনাল হচ্ছে তুরস্কের একটি বেসরকারি কোম্পানি যারা ইরান, তুরস্ক ও ইউরোপের দেশগুলোতে কাজ করে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












