ডেস্ক নিউজ : তীব্র শীতে গত এক সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। হিম ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। নদ-নদী তীরবর্তী ও শহরের দরিদ্র অসহায় মানুষ এক কাপড়ে পার করছেন এ কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে লোকজন ঘর থেকে কাজে বের হতে পারছে না।
কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সাবিহা (৪ দিন), আমেনা (৬৫), জাহানারা (৩০), খাদিজা (১ দিন), মিম (দেড় বছর), এমরাত জাহান (১৫ দিন), নয়নমনি (১ দিন), জিতিয়া (৬০ দিন), মিরাজ (৫ দিন), মাজেদা (১ দিন) ও শিউলী। সোমবার পর্যন্ত ১৮০ জন রোগী ভর্তি হয়েছে। শীতের কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক জানান, গত এক সপ্তাহে হাসপাতালে ১১ জন রোগী মারা গেছে। এদের মধ্যে ২ জন বয়স্ক তাদের হার্টের অসুখ ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বাকিরা শিশু। লোবাকোয়েট, নিউমেনিয়া ও জন্মের সময় সমস্যার কারণে মারা গেছে তারা।
কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে। যেগুলো বিতরণের প্রক্রিয়া রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












