আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের লাসায় বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহু প্রাচীন জোখাং আশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি প্যাগোডা পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।
শনিবার রাতে আগুন লাগার পর দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
চীনের মূল সভ্যতা থেকে বলতে গেলে বিচ্ছিন্ন, কিন্তু ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ তিব্বতের অধিকাংশ বাসিন্দা বৌদ্ধ ধর্মাবলম্বী। এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এর অবস্থান হওয়ায় তিব্বতকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়ে থাকে।
এদিকে আশ্রমে আগুন লাগার ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনা কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে ফেলতে জোর তৎপরতা চালিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গনমাধ্যম জানিয়েছে, আগুনে আশ্রমের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












