
১. আমি অক্সফোর্ডের তিনবারের সেরা শিক্ষক। ২.আমি ইংলিশ লীগে ফুটবল খেলেছি নব্বই সালে। ৩. আমার সঙ্গে নব্বইয়ের দশকে টেরাম্প কয়েকবার দেখা করতে চাইছিলো। কিন্তু সময়ের অভাবে আমার পক্ষে টেরাম্পকে সময় দেওয়া সম্ভব হয়নি। ৪. আমি সিরিয়া থেকে ধরে নিয়ে টেরাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া দিছে! ৫.নাশা বলছে, সূর্য পশ্চিম দিকে উঠবে। এইটা নাশা আমার কাছ থেকে তথ্য নিয়েছে। ৬.সর্বরোগের ঔষুধ পানি পড়া। ৭. সাঈদীরে মদিনার ইমামে চান্দে দেখছে। আর কিছু বলবো না। বললে আপনারা বলবেন আমার মাথা খারাপ।
হ্যাঁ, এ কথাগুলো আমি কিংবা আমাদের সমমনা কেউ বললে আপনারা লুঙ্গি মাথায় তুলে আমাদের মিথ্যাবাদী, শয়তান, কাফের, শূয়োরসহ জগতের সকল নিকৃষ্ট গালি দিতেন। কিন্তু এখন আপনারা নিউট্রাল। কেন রে ভাই? নিজেদের সমমনা লোক পাগল হয়ে গেলে কী আপনারাও বোবা হয়ে যান, নাকি লজ্জায় মুখ চোখের ভেতরে লুকাইয়া রাখেন? মিথ্যা সকল পাপের মূল। তারেক মনোয়ার একজন স্পষ্ট মিথ্যাবাদী। সুতরাং তিনি ভয়ানক পাপী। তবুও আপনারা ওই পাপীর ওয়াজ শোনেন, শেয়ার দেন, লাফিয়ে ওঠেন।
কখনো কোনোদিন আপনারা এসব মিথ্যার বিরুদ্ধে টু ডু শব্দটিও করেননি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে মিথ্যাকে প্রশ্রয় দেয়। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ সে যে মিথ্যা শুনে চুপ থাকে। পৃথিবীর সবচেয়ে নিম্ন মানসিকতার সে যে মিথ্যাবাদীর সামনে মাথা নিচু করে। আসুন বাংলাদেশের মোডারেট তারেক মুনওয়ার ভক্ত মুমিনদের পক্ষে থাকি। মিথ্যা বলি, শুনি এবং প্র্যাকটিস করি। আর যে তা বলবে না, শুনবে না, মানবে না সে সোজাসাপ্টা কাফের অথবা নাস্তিক।
শেষমেশ যে মন্তব্য করলেন তারেক মনোয়ার,
সিলেটের এক মসজিদে গিয়ে দেখলাম” ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদের ভিতরে বসে ধুমপান করছেন। এটি কী বিশ্বাসযোগ্য?
এসব মিথ্যাচার করা কী ঠিক হয়েছে?
এই চরিত্রের মাওলানা-হুজুরদের কারণে আজকাল হুজুরদের নিয়ে চরম নেতিবাচক মন্তব্য করেন অনেকে।
নিকটাসন্ন ওয়াজ মৌসুম, এবার বুঝেশুনে দাওয়াত দিতে হবে।
সম্পাদকীয়ঃ
আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা












