ঢাকা : মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দেশব্যাপী ফের ‘বিক্ষোভ’ কর্মসূচি ঘোষণা করেছে দলটির প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (১ আগস্ট) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এই কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন এ তথ্য জানিয়েছেন।
এদিকে, একই ইস্যুতে গত ২৭ জুলাই ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপির প্রধান এ অঙ্গ সংগঠনটি।
এর আগে, এই ইস্যুতে গত ২৩ জুলাই দেশব্যাপী জেলা ও মহানগর এবং পরদিন ২৪ জুলাই দেশের সব থানা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে যুবদল।
প্রসঙ্গত, গত ২১ জুলাই অর্থপাচার মামলায় তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ২০ কোটি টাকা জরিমানাও করেন আদালত।
সেই সঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়। তবে তাকে বিচারিক আদালতের দেয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।
অর্থপাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুদক। বিচার শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












