ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণারই পরই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকটি রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে রাত সোয়া ১১টায় শেষ হয়।
বৈঠক শেষে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৈঠকের মূল বিষয় ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়ে অালাপ-আলোচনা হয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
আরেক শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা বলেন, বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথম ডিএনসিসি নির্বাচন। বৈঠকে জোটের নেতারা বলেছেন- ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে করবে ২০ দলীয় জোট। প্রার্থী চূড়ান্ত করতে বেগম জিয়ার ওপর পুরো দায়িত্ব দেয়া হয়েছে। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন। জোটের নেতারা তার জন্যই মাঠে কাজ করবেন।
সূত্র মতে, বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম বলেছেন- ম্যাডাম তফসিল ঘোষণার আগে অনেকেই প্রার্থী ঘোষণা করে থাকে। আমরাও করেছি। তবে সিদ্ধান্ত আপনার। আপনি যাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে করেন তাকে আমরা সমর্থন জানাবো।
এছাড়া বৈঠকে আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী নির্বাচনে জোটের কেউ অংশ নেবে না- বিএনপি চেয়ারপারসনকে এমন আশ্বাস দিয়েছেন বৈঠকে অংশ নেয়া জোটের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, আজ ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কশিমন (ইসি)।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












