ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় ‘ন্যাচার কনজারভেশন সোসাইটি’র প্রধান নির্বাহী পরিচালক ড. তপন কুমার দে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসোসিয়েশন অব বর্ধমান-এর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।
ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যায়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান। (বাসস)











