নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ থেকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী একটি বাড়িতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় ৩ সন্তানের জননী আছিয়া বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ৭টায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। অপর দিকে আছিয়া বেগমের পাশে থাকা তার মেয়ে মোছাঃ বেগম আক্তার (২২) গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সুত্রে জানাযায়, ওই দিন সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কুমিল্লা, সিলেট, কদমতলী পরিবহনের ঢাকা- মেট্রো- ব (১৪০১২২) বাস ঢাকা সিলেট মহাসড়কের উপরে উল্লেখিত স্থানে আসা মাত্রই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে মৃত আনফর মিয়ার বাড়ির উপর পড়লে বাড়ির সামনে বসে থাকা অবস্থায় অনফর মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী আছিয়া বেগমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার পাশে থাকা তার মেয়ে মোছাঃ বেগম আক্তার গুরুত্বর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এ দূর্ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ওপর দিকে ৩ সন্তানের জননীর মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












