এম এস ইসলাম,বিশেষ প্রতিনিধিঃঢাকা সাব এডিটরস কাউন্সিলের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ বুধবার ঢাকা- সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাদের কার্যক্রম স্পিকারকে অবহিত করেন। নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নে তাদের নিজস্ব প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ সব কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। তাই গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদ সম্পর্কে যথাযথভাবে অবহিত হয়ে জনগণের কাছে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়া তিনি যে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনেরও আহ্বান জানান। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সংবিধান ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন সংসদীয় রীতি রেওয়াজ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভের প্রয়োজনীয়তার ওপর স্পিকার গুরুত্বারোপ করেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, ঢাকা-সাব এডিটরস কাউন্সিল কার্যনির্বাহী কমিটির সভাপতি নাছিমা আক্তার সোমা, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলরুবা খান, মোমেনা আক্তার পপি, আনজুমান আরা শিল্পী, ইদ্রিস মাদ্রাজি, নাসির উদ্দিন বুলবুল, জাওহার ইকবাল খান, আলম হোসেন, লাবিন রহমান, সিদ্ধার্থ শঙ্কর ধর ও আরিফ আবেদীন জিসান প্রমুখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই:
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












