স্পোর্টস ডেস্ক: কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম এবার রংপুরের জার্সি গায়ে মাতাতে যাচ্ছেন বিপিএল। এবারই প্রথম বিপিএলে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের।
বুধবার রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে জানানো হয় তার ঢাকা পৌঁছার খবর।
এই খবর বেশ উচ্ছ্বসিত রংপুর রাইডার্স ভক্তরা। এর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কুশল পেরেরা। দলের আরেক তারকা ক্রিস গেইল দলের সাথে যোগ দেবেন আগামী কয়েকদিনের মধ্যেই। এই তিন জনকে নিয়ে এরইমধ্যে নতুন করে দল সাজানো শুরু করেছে রংপুর রাইডার্সের ভক্তরা।
বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রংপুর। আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












