এম এস ইসলাম, বিষেশ প্রতিনিধিঃ এক ঝাঁক তরুন মেধাবীদের নিয়ে ডেমোক্রেসিওয়াচের উদ্যেগে ব্রিটিশ কাউন্সিল এর তত্ত্বাবধায়নে চারদিন ব্যাপী একটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
গত ১৩/০৯/২০১৫ তারিখ রবিবার থেকে ১৬/০৯/২০১৫ তারিখ বুধবার পর্যন্ত ডেমোক্রেসিওয়াচের অডিটরিয়াম রুমে চারদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়।
ডেমোক্রেসিওয়াচের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাতেমাতুল বতুলের উস্থাপনায় টেনিং এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর মিনহাজ আলম।
ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সরকারী ও বেসরকারী ইউনিভার্সিটির ২৯ জন ছাত্রছাত্রী ট্রেনিং এ অংশ গ্রহন করেছে।
ট্রেনিং এ ফেসিলিটেটর হিসাবে ছিলেন, ফাতেমাতুল বতুল, রাকিবুল ইসলাম খান, কামরুল ইসলাম, সুমাইয়া আক্তার।
চার দিনের ট্রেনিং এর অনুভুতি প্রকাশ করতে গিয়ে আদিবা কারিন বলেন, একটিভ সিটিজেনস এর চার দিনের ট্রেনিং এ অনেক কিছু শিখেছি। প্রেজেন্টেশন, নেগোসিয়েশন, পাবলিক স্পিকিং, প্রজেক্ট ডেভেলাপমেন্ট সব ক্ষেত্রে কিছুনা কিছু উন্নতি হয়েছে। আমরা আশা কারি এখন থেকে আমরা একটিভ সিটিজেন হয়ে দেশ ও বিশ্বের সেবায় নিয়োজিত হতে পারবো। এই ট্রেনিং এর আয়োজন করার জন্য ডেমোক্রেসীওয়াচ ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানায়।
বিশেষ অতিথি ডেমোক্রেসীওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর মিনহাজ আলম বলেন, আমাদের সমাজটা যদি একটা নদী হয়, তাহলে তরুন প্রজন্ম সেই নদীর স্রোত। তাদেরকে যে দিকে পথ করে দেওয়া হবে সেদিকেই তাঁরা প্রবাহিত হবে। সব কিছু ভেঙেচুরে সামনের দিকে এগিয়ে চলবে। নিজের ইচ্ছা থাকা সত্তেও তাঁরা নিজেকে বিপরিত দিকে নিয়ে যেতে পারবেনা। ট্রেনিং এ অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য নিজেকে নিয়োজিত রাখার আহৃবান জানান।
ডেমোক্রেসীওয়াচের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাতেমাতুল বতুল বলেন, একটিভ সিটিজেনস লিডারশীপ ইয়থ ট্রেনিং প্রোগ্রামকে আমি শুধু একটা লিডারশীপ ট্রেনিং বলবো না, আমি একে মানুষ গড়ার কারিগর বলবো। মাত্র চারদিনে একজন ইয়থ এমন মোটিভেশন দেওয়া হয় যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন করে ভাবতে শিখায় দেশটা তারই, এর রক্ষণাবেক্ষণ তার।
চার দিনের টেনিং এ অংশগ্রহনকারীরা সামাজিক অবক্ষয় রোধ ও কমিউনিটি সেবা প্রদান কারীদের স্বাস্থ্য সচেতনতা নামে দুইটি সামাজিক প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্ত নেয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











