এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃডেমক্রেসিওয়াচের প্রোডিজি প্রকল্প পরির্দশন করেছে বৃট্রিশ কাউন্সিল
এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত মানবাধিকার ও সুশাসন সংস্থা ডেমক্রেসিওয়াচের প্রোডিজি প্রকল্প পরির্দশন করেছে বৃট্রিশ কাউন্সিলের প্রতিনিধিরা। প্রকল্পটি বৃট্রিশ কাউন্সিলের তত্ত্বাবধায়নে পরিচালনা করছে ডেমক্রেসিওয়াচ।
ডেমক্রেসিওয়াচ প্রোডিজি প্রকল্প পরির্দশন উপলক্ষে দিন ব্যাপী কর্মসুচি নেয়। কর্মসূচি গুলো হল, ইয়ুথ টক, শেয়ারিং মিটিং উইথ ইউপি বডিস, ক্যামপেন ফর সিটিজেস পার্টিসিপেশন ইন লোকাল গভারমেন্ট।
বুধবার সকাল ১০টায় বৃট্রিশ কাউন্সিলের প্রতিনিধিরা সাভারের হেমায়েতপুরে প্রোডিজি ফিল্ড অফিস পরির্দশনের মাধ্যমে পরিদর্শনের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে পরির্দশক দল ইয়ুথ টক, শেয়ারিং মিটিং উইথ ইউপি বডিস, ক্যামপেন ফর সিটিজেস পার্টিসিপেশন ইন লোকাল গভারমেন্ট প্রোগামে অংশগ্রহন করেন।
বৃট্রিশ কাউন্সিলের প্রতিনিধিরা হলেন, অ্যামিশা প্যাটেল, হেড অব গুড গভার্ননেন্স বৃট্রিশ কাউন্সিল, ইউকে। তৌফিক হাসান, ম্যানেজার, সোসাইটি, বৃট্রিশ কাউন্সিল বাংলাদেশ। আবদুস সবুর, কো-অর্ডিনেটর, প্রোডিজি, বৃট্রিশ কাউন্সিল বাংলাদেশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিনহাজ আলম, প্রোগ্রাম ডিরেক্টর, ডেমক্রেসিওয়াচ। ফাতেমাতুল বতুল, ফিল্ড কো-অর্ডিনেটর, প্রোডিজি, ডেমক্রেসিওয়াচ। রাকিবুল ইসলাম খান, দেলুয়ার হোসেন, রুমি আফরোজ, ফিল্ড অফিসার, প্রোডিজি, ডেমক্রেসিওয়াচ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











