খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বাবার বন্ধু পরিচয়ে আবদুল্লাহ আল নাফী নামের সাড়ে তিন বছরের এক শিশুকে অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিশুটিকে ফিরে পেতে ৫ লক্ষ টাকা মুক্তিপনের দাবী করেছে অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে।
গত ২৩ এপ্রিল সকালে এ অপহরণের ঘটনা ঘটে। এঘটনায় অপহৃত শিশুর মা এনি আক্তার বাদী হয়ে দু’জনকে আসামী করে ২৪ এপ্রিল থানায় একটি অপহরণ মামলা করেছে মামলা নং ১৭।
মামালা সূত্রে ও কাঠালিয়া থানা পুলিশ জনায়, গত ২৩ এপ্রিল কাঠালিয়া উপজেলার ঝোড়খালী গ্রামের অপহৃত শিশুর পিতা কামাল হোসেনের আমুয়ার শ্বশুর বাড়িতে তার বন্ধু পরিচয়ে দু’যুবক আসে এবং খাওয়া দাওয়া করে। এরপর অপহৃত শিশু নাফীকে কিছু কিনে দেয়ার কথা বলে শিশুটিকে নিকটবর্তী একটি দোকানে নিয়া যায়। অনেক অপেক্ষার পরেও সন্তান নাফী ফিরে না আসায় খোঁজাখুজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রাতে শিশুটির মা এনি বেগমের মোবাইল ফোনে অপহরণকারীরা ৫ লক্ষ টাকা দাবী মুক্তিপন দাবী করে।
এ ঘটনায় শিশুটির মা এনি বেগম কাঠালিয়া থানায় বরগুনা জেলার বামনা উপজেলার আমতলী গ্রামের আলম মিয়ার পুত্র জুয়েল (৩২) ও শুক্কুর হাওলাদারের ছেলে সুজন (৩০) কে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কাঠালিয়া থানা উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন জানান এ ঘটনার অপহরণ মামলা হয়েছে। অপহৃত শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত আছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












