খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ পত্রিকার সার্কুলেশন ব্যবস্থাপক কালা চাঁদ দাস (কালু) এর পিতা ক্ষুদ্র ব্যবসায়ী নেপাল চন্দ্র দাস (৬৫) পরলোক গমন করেছেন।
শনিবার বিকেল ৫ টা ৪০ মিনিটে কামারপট্টি চৌমাথাস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
মৃত্যুর খবর শুনে ঝালকাঠির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকমহলসহ বিভিন্ন মহলের লোকজন তার বাসায় এক নজর দেখতে ছুটে যায়। বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক শতকণ্ঠ সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন মঞ্জু, বার্তা সম্পাদক মানিক রায়, স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমানসহ পত্রিকা পরিবারের সকল সদস্য এবং ঝালকাঠি হকার্স ইউনিয়ন নেতৃবৃন্দ। রাত ১০ টায় পৌর শশ্মানঘাটে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












