Menu |||

জয়ের দ্বারপ্রান্তে নাসির-রুবেলরা

ঢাকা: ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করছে নাসির-সাব্বির-সৌম্য-রুবেলরা। সিরিজ জিততে হলে ভারত ‘এ’ দলকে করতে হবে ২৫৩ রান। ইতোমধ্যে আট ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা অবধি ভারত ‘এ’ দল ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৭১ রান।

২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের দলীয় ৩১ রানের মাথায় ওপেনার আগরওয়াল ফিরে যান। রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে ভারতীয় ওপেনার করেন ২৪ রান।

আরেক ওপেনার উন্মুখ চাঁদ ৭৫ বলে ৫৬ রান করে নাসিরের বলে বিদায় নেন। মানিষ পান্ডে ৭০ বলে ৩৬ রান করে রুবেলের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন।

৩৪তম ওভারে আক্রমণে আসা নাসিরের ঘূর্ণিতে ফেরেন সুরেশ রায়না এবং করুন নায়ার। নাসিরের দ্বিতীয় শিকারে সুরেশ রায়না ১৭ রান করে বিদায় নেন। ব্যক্তিগত ৪ রান করা করুন নায়ারকেও ফিরিয়ে দেন নাসির।

পরের ওভারে আবারো আক্রমণে আসেন রুবেল হোসেন। পান্ডের পর সন্জু স্যামসনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান রুবেল। বিদায় নেওয়ার আগে মাত্র একটি বলই মোকাবেলা করতে পারেন স্যামসন। রুবেলের ওভারটি শেষ হওয়া মাত্র আবারো নাসিরের আঘাত। দলীয় ৩৬তম ওভারে নাসিরের চতুর্থ শিকারে ফেরেন রিশি ধাওয়ান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাসির হোসেন। তার দারুণ শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান।

টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি সমতায় ফেরার লক্ষ্য নিয়ে নামা মুমিনুল হকের দলটির। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার এবং তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। সৌম্য ৩০ বলে ৫টি চারে ২৪ রান করে বিদায় নেন। আর বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৩ বলে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান বিজয়।

চার নম্বরে নামা মুমিনুল ব্যক্তিগত ৩ রান করে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। তার ছোট তবে গুরুত্বপূর্ণ ৫৭ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। সাব্বির রহমান ব্যক্তিগত এক রান করে বিদায় নেন।

সাত নম্বরে ব্যাট হাতে নামা নাসির হোসেন ৯৬ বলে ১২টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে অপরাজিত থাকেন। আরাফাত সানি করেন ১৭ রান।

ভারতের হয়ে ১০ ওভারে ৪৪ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রিশি ধাওয়ান। দুটি উইকেট পান কর্ন শর্মা।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

জয়ের দ্বারপ্রান্তে নাসির-রুবেলরা

ঢাকা: ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করছে নাসির-সাব্বির-সৌম্য-রুবেলরা। সিরিজ জিততে হলে ভারত ‘এ’ দলকে করতে হবে ২৫৩ রান। ইতোমধ্যে আট ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিকরা।

এ রিপোর্ট লেখা অবধি ভারত ‘এ’ দল ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১৭১ রান।

২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের দলীয় ৩১ রানের মাথায় ওপেনার আগরওয়াল ফিরে যান। রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি হওয়ার আগে ভারতীয় ওপেনার করেন ২৪ রান।

আরেক ওপেনার উন্মুখ চাঁদ ৭৫ বলে ৫৬ রান করে নাসিরের বলে বিদায় নেন। মানিষ পান্ডে ৭০ বলে ৩৬ রান করে রুবেলের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন।

৩৪তম ওভারে আক্রমণে আসা নাসিরের ঘূর্ণিতে ফেরেন সুরেশ রায়না এবং করুন নায়ার। নাসিরের দ্বিতীয় শিকারে সুরেশ রায়না ১৭ রান করে বিদায় নেন। ব্যক্তিগত ৪ রান করা করুন নায়ারকেও ফিরিয়ে দেন নাসির।

পরের ওভারে আবারো আক্রমণে আসেন রুবেল হোসেন। পান্ডের পর সন্জু স্যামসনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান রুবেল। বিদায় নেওয়ার আগে মাত্র একটি বলই মোকাবেলা করতে পারেন স্যামসন। রুবেলের ওভারটি শেষ হওয়া মাত্র আবারো নাসিরের আঘাত। দলীয় ৩৬তম ওভারে নাসিরের চতুর্থ শিকারে ফেরেন রিশি ধাওয়ান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাসির হোসেন। তার দারুণ শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান।

টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি সমতায় ফেরার লক্ষ্য নিয়ে নামা মুমিনুল হকের দলটির। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার এবং তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। সৌম্য ৩০ বলে ৫টি চারে ২৪ রান করে বিদায় নেন। আর বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৩ বলে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান বিজয়।

চার নম্বরে নামা মুমিনুল ব্যক্তিগত ৩ রান করে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। তার ছোট তবে গুরুত্বপূর্ণ ৫৭ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। সাব্বির রহমান ব্যক্তিগত এক রান করে বিদায় নেন।

সাত নম্বরে ব্যাট হাতে নামা নাসির হোসেন ৯৬ বলে ১২টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে অপরাজিত থাকেন। আরাফাত সানি করেন ১৭ রান।

ভারতের হয়ে ১০ ওভারে ৪৪ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রিশি ধাওয়ান। দুটি উইকেট পান কর্ন শর্মা।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

শান্তির প্রার্থনা

ঈদের পর কুয়েতে সরকারি দপ্তরে ৬ ঘণ্টার কর্মদিবস ও ৩০ শতাংশ উপস্থিতির নতুন নিয়ম

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 19 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।