খেলাধুলা ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লিগে ছয় ম্যাচ পর টটেনহ্যামকে হারাল ভেঙ্গারের শিষ্যরা।
ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। স্কোদ্রান মুস্তাফির গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস সানচেস। গত ২ নভেম্বর ইউরোপা লিগে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে গোলশূন্য ড্র করার তিন দিন পর লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
৩৬তম মিনিটে মুস্তাফির গোলে এগিয়ে যায় আর্সেনাল। বাঁ-দিক থেকে স্বদেশি মিডফিল্ডার মেসুত ওজিলের ক্রসে দারুণ কোনাকুনি হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান জার্মান এই ডিফেন্ডার।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সানচেস। ডান দিক থেকে ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেতের ক্রস প্রথমে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও গোলমুখে এগিয়ে যাওয়া বল কোনাকুনি শটে জালে জড়ান চিলির এই স্ট্রাইকার।
এই জয়ের পর ১২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ২২। টটেনহ্যামের পয়েন্ট ২৩।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












