এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ‘দিন বদলে বাংলাদেশ ফলদ বৃক্ষে ভরব দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, কৃষক জায়বর আলী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা চত্তরে ফলদ বৃক্ষ মেলায় ১৯টি ষ্টল অংশ গ্রহন করে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











