অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় গত সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যকরী কমিটি গঠনের লক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, আগৈলঝাড়া উপজেলা থেকে ৩০ জন সদস্য অন্তর্ভুক্ত করে জেলা কমিটিতে প্রেরণ করা হবে। আগামী পহেলা যিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিলে আগৈলঝাড়া থেকে প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ সংখ্যক সদস্য যোগ দেবে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাবেক শিক্ষক নিত্যানন্দ মজুমদার, ফণিভূষণ কর্মকার, সমাজ সেবক সজল কৃষ্ণ দত্ত, সাংবাদিক অপূর্ব লাল সরকার, তপন বসু, ব্যবসায়ী বিমল মন্ডল, সুশান্ত কর্মকার, আশীস তপাদার প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












