অগ্রদৃষ্টি ডেস্ক:: কর্নেল তাহেরের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফা তাহেরের বাড়িতে বৃহস্পতিবার রাতে ইনু-শিরিন ও আম্বিয়া-নাজমুল উভয় কমিটির নেতারা অংশ নেন।
প্রাথমিক আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া অগ্রদৃষ্টিকে জানিয়েছেন।
“ঐক্যের জন্য বসলেও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি,” বলে তিনি এজন্য ইনু অংশের নেতাদের দায়ী করেন।
জাসদের প্রতীক মশাল জাসদের প্রতীক মশাল “ঐক্য চাই বলেই আলোচনায় বসেছি। তবে ইনু সাহেবের উপরে বললেও বাস্তবে চায় বলে আমার মনে হয় না।”
অন্য অংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীণ আখতার বৈঠকে থাকলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১২ মার্চ দলীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে বেরিয়ে এসে নতুন কমিটি ঘোষণা করে আম্বিয়ারা। তাতে কার্যকরি সভাপতি হন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।
এরপর দুই অংশ নির্বাচন কমিশনে স্বীকৃতির জন্য আবেদন করলে ইসি তথ্যমন্ত্রী ইনু নেতৃত্বাধীন অংশকেই মশাল প্রতীক দেয়। এরপরই দুই অংশের ঐক্যের উদ্যোগ দেখা গেল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












