টোকিওর এক পার্কে বিশ্বের সবচেয়ে বড় ফুট ফোটার পর সেটি দেখতে প্রতিদিন সেখানে ভিড় করছে শত শত মানুষ।
দুই মিটার উঁচু ‘টাইটান এরাম’ ফুলটি খুবই বিরল প্রজাতির। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এই ফুল ফুটেছে।
তবে ফুলটি দেখতে যাই হোক, এর গন্ধ খুব বিদঘুটে। পঁচা মাংসের গন্ধ এটিতে। এজন্যে এটির আরেক নাম ‘শব ফুল’।
জিনদাই ন্যাশনাল পার্কে এই ফুল দেখতে দর্শকরা যেভাবে লাইন দিয়েছেন, তা সামলাতে পার্কটি অনেক লম্বা সময় ধরে খোলা রাখতে হচ্ছে।
‘টাইটান এরাম’ ফুলটি মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়।
কিন্ত ব্যাপক হারে বন উজাড়ের ফলে এই প্রজাতি এখন প্রায় বিপন্ন।











