ডেস্ক নিউজ : তীব্র শীতের মধ্যে জাতীয়করণের এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন।
শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার (১৪ জানুয়ারি) আমরণ অনশন শুরু করবেন।
শুক্রবার (১২ই জানুয়ারি) তৃতীয় দিনের মতো অবস্থান করেন তারা। শিক্ষার গুণগত মান বজায় রাখতে বিছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারী না করে একসাথে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি অবস্থান ধর্মঘটে অংশ নেয়া শিক্ষকদের।
এক দফা দাবিতে ৫ টি শিক্ষক সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে গত বুধবার ( ১০ই জানুয়ারি) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কনকনে শীতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন সহস্রাধিক শিক্ষক।











