আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতিসংঘের জন্য ২৮ কোটি ৫০ লাখ ডলার বাজেট কাটছাঁট করা হবে।
জাতিসংঘে মার্কিন মিশন গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছে, গুরুত্বপূর্ণ এই বাজেট সঞ্চয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার অগ্রাধিকারমূলক কাজগুলো আরো ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে।
২০১৬-১০১৭ অর্থ বছরে জাতিসংঘের কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সাধারণ পরিষদ ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ করেছিল। জাতিসংঘ শান্তি মিশনের জন্য বরাদ্দ বাজেটের থেকে এ অর্থ আলাদা। ২০১৭ সালে শান্তি মিশনের জন্য জাতিসংঘ ৭৮০ কোটি ডলার বরাদ্দ করেছিল।
জাতিসংঘ প্রতিবছর যে অর্থ বরাদ্দ করে তার শতকরা ২২ ভাগ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র যা প্রায় ৩৩০ কোটি ডলারের সমান। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই অর্থ কমানোর পরিকল্পনা নিয়েছে।জেরুজালেম ইস্যুতে গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন বিরোধী প্রস্তাব পাস হওয়ার তিন দিন পর ট্রাম্প প্রশাসন এ কথা ঘোষণা করল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ওয়াশিংটন সঠিকভাবেই যুক্তরাষ্ট্র এ বাজেট কমানোর পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেছেন, মার্কিন স্বার্থকে রক্ষা করেই জাতিসংঘের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে।
নিকি হ্যালি বলেন, জাতিসংঘের অযোগ্যতা ও বাড়তি ব্যয় সম্পর্কে সবার জানা কিন্তু আমরা বিনা পরীক্ষা-নিরীক্ষায় তা আর চলতে দেব না। জাতিসংঘকে আরো বেশি যোগ্য ও দায়িত্বশীল করে তোলার জন্য নানামূখী তৎপরতার মধ্যে মার্কিন বাজেট কাটছাঁট একটি বড় পদক্ষেপ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












