রিসিপি ডেস্ক:: খুব সহজেই তৈরি করে ফেলুন জলপাইয়ের টক-ঝাল আচার।
যা প্রয়োজন-
জলপাই- ১ কেজি
আদা/রসুন বাটা- দেড় টে চামচ করে
সরিষা বাটা- ৩-৪ টে চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
লবণ/চিনি- ১ চা চামচ করে
সরিষার তেল- দেড় কাপ
সিরকা/ভিনেগার- ৩০০ মিলি
আস্ত পাঁচফোড়ন- ২ চা চামচ
রসুনের কোয়া- ৩টি রসুনের
শুকনা মরিচ- ইচ্ছামতো
শুকনা মরিচের রিং- ২-৩ টে চামচ
যেভাবে করবেন-
-জলপাই ধুয়ে, পানি মুছে দুইপাশ দিয়ে কেটে নিন।
-হাঁড়িতে তেল গরম করে আস্ত পাঁচফোড়ন ফোঁড়ন দিয়ে আদা-রসুন ও সরিষা বাটা কষিয়ে নিন।
-এবার অল্প ভিনেগার দিয়ে গুঁড়া মসলা কষিয়ে নিন খুব ভালো ভাবে। মসলার তেল ছেড়ে আসলে বাকি ভিনেগার ও জলপাই দিয়ে মিশিয়ে নিন।
-চিনি ও লবণ দিন। আঁচ কমিয়ে রান্না করুন।
-জলপাই সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন। ঠান্ডা করে রসুনের কোয়া ও শুকনা মরিচ মিশিয়ে বয়ামে ভরে নিন।
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












