খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গি-সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির পুলিশসুপার মোঃ জোবায়েদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ইমারন আহম্মেদ, নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ, দপদপিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মজিবর রহমান।
প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গী-সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে এদের দমনে সহয়তা করার আহবান জানান । পাশাপাশি মাদকের গডফাদার সহ সকল অপরাধিদের বিরেুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে নির্মুল করবে বলে হুমীয়ারী করেন। এ সময় তিনি মাদকের কুফল ও দন্ড নিয়ে কিস্তারিত আলোচনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, মাদক-সন্ত্রাস ও জঙ্গীর ব্যাপারে জিরো টলারেন্সে পুলিশ। তাই সকলকে এ ব্যপারে সজাগ থাকার আহবান জানান তিনি।
এ সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












