ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ, র্যাব এবং ডিবি।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে ক্রাইম কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা মনিরুজ্জামান অগ্রদৃষ্টিকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কল্যাণপুর ৫ নম্বর সড়কে অভিযান চালায় পুলিশ। গোপন তথ্য ছিলো, ওই সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ৫ তলা ভবনে জঙ্গি আস্তানা রয়েছে। পুলিশ তিনতলা পর্যন্ত ওঠার পরে পাঁচতলা থেকে দুই যুবক নেমে এসে গুলি চালায়। এসময় এক পুলিশ কর্মকর্তার হাতে গুলি লাগে। একই সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালালে হাসান নামে এক জঙ্গি আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে।
এ প্রসঙ্গে র্যাব-৪ এর অপারেশন অফিসার সুমন শাওন বলেন, সোয়াট, পুলিশ, ডিবি’র পাশাপাশ আমরাও পুরো এলাকা ঘিরে রেখেছি। নিরাপত্তার স্বার্থে কল্যাণপুর ফুটওভার ব্রিজ থেকে পাঁচ নম্বর সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একটি রেসকিউ টিম ঘটনাস্থলে চলে এসেছে, আমরা অভিযান শুরু করেছি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












