ডেস্ক নিউজ: মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন মাদরাসা শিক্ষকরা।
সংগঠনের নেতারা বলেন, ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষকদের ন্যায় বেতন স্কেল, সংযুক্ত ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা ভবন নির্মাণ, শিক্ষকদের জন্য সিইনএড প্রশিক্ষণ দিতে হবে।
এ সময় ইবতেদায়ি শিক্ষকদের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বেতন স্কেল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির আদেশ অনুযায়ী শিক্ষকদের উপবৃত্তি প্রদান, ইবতেদায়ি মাদরাসার জন্য পৃথক ভবন নির্মাণ, প্রাথমিক শিক্ষকদের ন্যায় প্রশিক্ষণ এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে দরখাস্ত করার সুযোগ।
দাবি আদায়ে প্রেসক্লাবের সামনে আজ (মঙ্গলবার) দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট শেষে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করবেন তারা।
অবস্থান ধর্মঘটে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওহাব, মহাসচিব নূরুল হক, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মিয়াজি, প্রচার সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












