ডেস্ক নিউজ : রাজধানীতে মাদাকাসক্ত ছেলের হাতুড়ির আঘাতে মা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ভাটারা থানার কুড়িল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সালমা আক্তার (৬৫)। তিনি নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাসিন্দা মৃত শফি উদ্দিন মিয়ার স্ত্রী। তিনি ছেলে আল আমিন ও শিপন মিয়াকে নিয়ে ভাটারা থানার কুড়িল এলাকায় একটি বাসায় বসবাস করতেন।
ভাটারা থানার উপ পরিদর্শক মোহাম্মদ আলী হাসান বিবার্তাকে জানান, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ছেলে শিপন মিয়া তার মাকে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সালমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে রক্তাক্ত হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক শিপন মিয়া পলাতক। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে, সালমা আক্তারের এক আত্মীয় বিবার্তাকে জানান, শিপন মিয়া দীর্ঘদিন মাদক মামলায় কারাগারে ছিলো। সে গত ৫ মার্চ জামিনে মুক্তি পায়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












