এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দুদুকের করা মুদ্রা পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেওয়া রায়ের সাজা বাতিল এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ছাত্র ধর্মঘটের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ শাখা।
আজ রবিবার দুপুর ১টায় ধর্মঘটের সমর্থনে মিছিলটি গুলশান-১ থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে বাড্ডা লিংক রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
তিতুমীর কলেজের ছাত্র্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম মাহবুব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রানা নেতৃত্বে কেন্দ্র ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট সফল করতে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বশূন্য করার লক্ষ্যে প্রহসনমূলক মামলা দিয়ে তারেক রহমানকে হয়রানি করা হচ্ছে। অবৈধ সরকারের প্রহসন মূলক রায় ছাত্র সমাজ কোন দিন মানবে না। অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর সাজা এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তিতুমীর কলেজ শাখা ছাত্রদল কঠোর আন্দোলনের ডাক দিবে।
সমাবেশ থেকে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কারাবন্দী সভাপতি তসলিম আহসান মাসুম, সাধারন সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম রাসেল, ছাত্রনেতা রিয়াজ, ফয়সাল, রাকিব এর শর্তহীন মুক্তি দাবী করা হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আল মামুন, মাইনুল, রিমু, মনিরুল হাসান পিন্টু, সিফাত, রনি, সবুজ, আরিফ, রিপন, কবির, রহিম, শিমুল, সোহাগ মোল্লা, সোহেল সহ আরো অনেকে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত












