ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতিকে রাতভর ধর্ষণ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতার পিতা আবুল ফজল বাদি হয়ে বিলালসহ ৩জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং ২৭, তাং ২২.১২.২০১৬ইং) দায়ের করা হয়। জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ভূইগাঁও (মুজরাইপাড়া) গ্রামের আবুল ফজলের মেয়েকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ৩নরপশু। দোলারবাজার ইউপির মুক্তারপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র বিলাল আহমদ বিল্লাল (২৫) ও অজ্ঞাতনামা আরো দু’জন ২০ডিসেম্বর রাতে তাকে বাড়িতে তুল নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ মুক্তারপুর গ্রামের সমুজ আলীর বাড়ি থেকে উদ্ধার কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মিয়া ফোর্সসহ সুমি বেগমতে উদ্ধার করেছেন বলে জানা গেছে। আসামিরা পলাতক থেকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে বাদির অভিযোগে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ












