এএফএম ফারুক-চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রী কলেজে দলীয় প্রতিপক্ষের ক্ষুরের আঘাতে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। মঙ্গলবার বেলা ২টায় গোবিন্দগঞ্জ বালুর মাঠে এঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ১ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপের সমর্থক ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খলাগাঁও গ্রামের সবুজ মিয়া (১৮)কে ধারালো ক্ষুরের টানে গুরুতর আহত করা হয়েছে। দলীয় প্রতিপক্ষ ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের ছাত্রলীগ কর্মীরা ঘটনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়। সবুজ মিয়া জানায় বাড়ি যাবার পথে বটেরখালের তীরস্থ ট্রলারঘাট সংলগ্ন বালুর মাঠ এলাকায় কালাম গ্রুপের ৫/৬জন ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ মানিক গ্রুপের ছাত্রলীগ কর্মীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এতে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ১ঘন্টা সড়ক অবরোধকালে হাজার হাজার যাত্রী প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হন। মহিলা, শিশুসহ বয়স্ক অনেক যাত্রী তীব্র গরমে অসুস্থ্য হয়ে পড়েন। এদিকে আহত সবুজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখানো থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












