চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ ছাতক পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের স্ত্রী রাশিদা আহমদ ন্যান্সি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন। এলক্ষ্যে তিনি প্রচার-প্রচারনা ও চালিয়ে যাচ্ছেন বেশ জোরে-শোরেই। জেলা পরিষদে ১৫টি ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ভাগ করা হয়েছে। এরমধ্যে বাংলাবাজার, লক্ষীপুর, নরসিংপুর, দোয়ারাবাজার, বগুলাবাজার ও সুরমা ইউনিয়ন নিয়ে ১৩নং ওয়ার্ড, ছাতক সদর, ছাতক পৌরসভা, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা ও খুরমা (উত্তর) ইউনিয়ন নিয়ে ১৪নং ওয়ার্ড এবং সিংচাপইড়, খুরমা (দক্ষিণ), দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজালাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১৫নং ওয়ার্ডে রাশিদা আহমদ ন্যান্সি সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশী। অবহেলিত এলাকার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ












