প্রতিবারের মত এবারও চাডারটন ইউনিটি ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্টিত হলো ইউনিটি ফুটবল টুর্নামেন্ট ২০১৫ রবিবার স্থানীয় বেরেসফিল্ড পার্কে। ওল্ডহ্যামের বিভিন্ন এলাকা থেকে ১২টি অংশ নেয় সারা দিন ব্যাপী এই টুর্নামেন্টে। তুমুল প্রতিদন্ধিতাপুর্ন খেলার ফাইনালে উঠে শাহপরান এফসি ও সোনার বাংলা এফসি এবং ফাইনালে ৩-১ গোলে শাহপরান এফসিকে পরাজিত করে সোনার বাংলা এফসি চ্যাম্পিয়ান হয় । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন ওল্ডহ্যাম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার আব্দুল জব্বার ,কাউন্সিলার ফজলুল হক,আবুল হোসেন,সৈয়দ সাব্বির ও ওয়ারিস খাঁন প্রমুখ।











