এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে শিক্ষরা স্মারকলিপি প্রদান করে।
বৃহস্পতিবার বিকাল চারটায় নবাবগঞ্জ টাউনক্লাব প্রাঙ্গন থেকে জেলার ৫টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক একত্রিত হয়ে র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে সমাবেশ করে।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সমিতির জেলা আহব্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহব্বায়ক মারুফুল হক, আব্দুর রাজ্জাক, মনোয়ারা খাতুন প্রমূখ। বক্তব্য শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












