অগ্রদৃষ্টি ডেস্ক: মেরুদণ্ডে আঘাতের কারণে চলৎশক্তি হারানো এক ব্যক্তিকে তার আঙ্গুল নাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ান বুরখার্টের মস্তিষ্কে একটি ইলেকট্রনিক সেন্সর বসান চিকিৎসকেরা, যার মাধ্যমে মি. বুরখার্টের আঙ্গুলে নির্দেশনা যায় এবং তার ফলেই আঙুল নাড়াতে সক্ষম হন তিনি।
এজন্য বিজ্ঞানীরা একটি কম্পিউটার সিস্টেম তৈরি করেছেন যা ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডকে পাশ কাটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির চিন্তাকে অনুবাদ করে ইলেকট্রনিক সিগনালে রূপান্তর করতে পারে।
মি. বুরখার্ট এখন তার আঙুল দিয়ে জিনিসপত্র ধরতে পারছেন, এমনকি তিনি এখন কম্পিউটারে গিটার বিষয়ক গেমও খেলতে পারছেন।
গবেষকেরা আশা করছেন, এই পদ্ধতিতে এখন প্যারালাইসিস, স্ট্রোক এবং ব্রেইন ড্যামেজের শিকার লক্ষ কোটি মানুষকে আবারো হাত-পা নাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করবে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












