চট্টগ্রাম প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।
চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহেদা ইসলাম অগ্রদৃষ্টিকে বলেন, ‘ভুল বুঝাবুঝির কারণে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে বলে শুনেছি। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ’
তবে আহতদের নাম জানাতে পারেননি অধ্যক্ষ।
সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভূইঞা অগ্রদৃষ্টিকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।











