স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরেকটু মজবুত করলো চট্টগ্রাম আবাহনী।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেলের ম্যাচে গতবারের রানার্সআপ চট্টলার দলটি ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। গোল করেছেন উদুকা এলিসন ও জাফর ইকবাল।
মধ্যম সারির দল বিজেএমসির বিরুদ্ধে প্রাধান্য বিস্তার করে খেলেই পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে চট্টলার দলটি। যদিও তাদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩১ মিনিট পর্যন্ত। জাহিদ হোসেনের ফ্রি-কিক থেকে হেডে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান উদুকা।
ইনজুরি সময়ে গোল করে ব্যবধান বাড়ান বদলি ফরোয়ার্ড জাফর ইকবাল। ৮৬ মিনিটে জাহিদ হোসেনের পরিবর্তে মাঠে নেমে দলের জয় সহজ করেন অনূর্ধ্ব-১৯ দলের এ ফরোয়ার্ড।
এ জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনী। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। সমান ম্যাচে বিজেএমসির পয়েন্ট ১৬। তারা পড়ে থাকলো টেবিলের সপ্তম স্থানে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












