লাইফস্টাইল ডেস্ক: শরীর ও মনকে চাঙ্গা করতে এক কাপ চা-এর জুড়ি নেই। আর তা যদি হয় গ্রিন টি বা সবুজ চা তাহলে প্রফুল্লতার পাশাপাশি নানাবিধ উপকার হবে আপনার শরীরের। তেতো স্বাদের কারণে অনেকেই পান করতে পছন্দ করেন না গ্রিন টি। তবে এর নানাবিধ গুণাবলীর কারণে এর জনপ্রিয়তা এবং প্রচলন বাড়ছে আমাদের দেশে। গ্রিন টি জাপানে ‘এন্টি এজিং ড্রিংকস’ হিসেবে প্রতিদিন পান করেন জাপানিরা।
গ্রিন টি বা সবুজ চাতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট। এসব এন্টি অক্সিডেন্ট-এর রয়েছে আমাদের শরীরে নানাবিধ প্রভাব।
যেমন, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, শরীরের হাড় সুরক্ষিত রাখতে সহায়তা করে, রক্তের কোলেস্টেরল-এর মাত্রা কমে যায়, স্মরণশক্তি বৃদ্ধি পায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখে।
বিভিন্ন ব্র্যান্ডভেদে এক কাপ গ্রিন টিতে ক্যাফেইন থাকে ১০০ মিলিগ্রাম। তাই প্রতিদিন সর্বোচ্চ পাঁচ কাপ গ্রিন টি পান করা যেতে পারে। তবে অতিরিক্ত গ্রিন টি সেবনে ক্যাফেইন এর কিছু ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। যেমন- ক্ষুধা-মন্দা ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












