খেলাধুলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের পর টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে ব্যাট হাতে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের চলতি আসরের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে টি-২০ ক্যারিয়ারে নয় হাজার রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাককালাম।
কলকাতার বিপক্ষে খেলতে নামার আগে টি-২০ ক্রিকেটে ম্যাককালামের ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো- ৩২৯ ম্যাচের ৩২৪ ইনিংসে ৮৯৯২ রান। তাই নয় হাজার রানের কোটা স্পর্শ করতে ৮ রান প্রয়োজন ছিলো ম্যাকের। ব্যাঙ্গালুরুর ইনিংসের শুরুতে ৮ রান তুলে নিয়ে নয় হাজার ক্লাবে প্রবেশ করেন ম্যাককালাম।
টি-২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে নয় হাজার পূর্ণ করেন গেইল। বর্তমানে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩২৩ ম্যাচের ৩১৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ-সেঞ্চুরিতে ৪০ দশমিক ৬৯ গড়ে ১১০৬৮ রান করেছেন গেইল।
৩৩০ ম্যাচের ৩২৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩০ দশমিক ৯৪ গড়ে ৯০৩৫ রান নিয়ে গেইলের পরই আছেন ম্যাককালাম।(বাসস/এএফপি)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












