আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ায় গুয়েতেমালার সমালোচনা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গুয়েতেমালা যে সিদ্ধান্ত নিয়েছে তা বেআইনি এবং তা দেশটির জন্য লজ্জাজনক। একইসঙ্গে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস যে সিদ্ধান্ত নিয়েছেন তা বায়তুল মুকাদ্দাসের খ্রিষ্টানদের স্বার্থেরও পরিপন্থী। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবকেও লঙ্ঘন করা হচ্ছে।
গত রোববার গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন সংলাপের পর দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, “আমি আপনাদেরকে জানাচ্ছি যে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”
গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ১২৮টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার তিনদিন পর গুয়েতেমালা এ সিদ্ধান্ত ঘোষণা করে। ওই প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ নয়টি দেশ ভোট দেয়।
গুয়েতেমালা এই নয়টি দেশের মধ্যে ছিল এবং মধ্য আমেরিকার এ দেশটি প্রধানত মার্কিন অর্থ সাহায্যের ওপর ভর করে চলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটের আগে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে ভোট দেবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সাহায্য বাতিলসহ নানা ব্যবস্থা নেয়া হবে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












