ডেস্ক নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন।
সোমবার বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠকে থমাস এ শ্যানন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ পাঁচজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনও উপস্থিত ছিলেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।
এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। গুলশান কার্যালয়েই ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানান দিদার। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












