আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির প্রতিবাদে গাজার রাস্তায় তুমুল বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।
রবিবার ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেম নিয়ে চলমান ষড়যন্ত্র রুখে দেবার প্রত্যয়ে এক র্যালি বের করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশান অব প্যালেস্টাইন (পিএফএলপি) নামের একটি সংগঠন।
এদিন প্রতীবাদকারীরা আমেরিকা ও ইসরায়েলের পতাকার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ ও তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি ভেঙে তফনছ করে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।
পিএফএলপি নেতা জামিল মাজহার বলেন, জেরুজালেম আল-কুদস ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। এর এক ইঞ্চি পরিমাণ পরাজয়ও আমরা মেনে নেবো না!
বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের দোসর এবং শক্তিশালী মিত্র হিসেবে তিনি সৌদি আরবের কড়া সমালোচনা করেন। এ সংক্রান্ত প্ল্যাকার্ডও দেখা যায় তাদের কর্মীদের হাতে। এতে লেখা ছিলো ‘ছিঃ ছিঃ আল-সৌদ’!
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত ইসরায়েলের মুসলিমবিদ্বেষী আচরণ ও মানবতাবিরোধী পদক্ষেপে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এমনকি মার্কিন মদদপুষ্ট আল-সৌদ বংশের বর্তমান বাদশা ও ক্রাউন প্রিন্সের মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সূত্র: এএফপি, প্রেস টিভি
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












