গাইবান্দা প্রতিনিধি ঃ শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।
গ্রেফতারের পর লিটনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
এর আগে আত্মসমর্পণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ সকালে স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গত সোমবার দুপুরে এমপি লিটনের করা আগাম জামিন আবেদন খারিজ ও তাকে আত্মমর্পণের আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
পরে মঙ্গলবার এ আদেশে বিরুদ্ধে আপিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিতাদেশ দেন।
প্রসঙ্গত, সংসদ সদস্য লিটনের ছোঁড়া গুলিতে গত ২ অক্টোবর ভোরে প্রাতঃভ্রমণকালে শাহাদাত হোসেন সৌরভ (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ শিশুর বাবা সাজু মিয়া পরদিন লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এ সংসদ সদস্য। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে রোববার জামিনের আবেদন করেন তিনি।
জামিন আবেদন উপস্থাপনের পর সোমবার সকালে শুনানিতে দুপুর ১টার মধ্যে লিটনকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশে এমপি লিটন উপস্থিত হলে বেলা সোয়া ১টায় শুনানি শুরু হয়।
শুনানি শেষে আদালত আগাম জামিন নামঞ্জুর করে লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন যা বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি স্থগিত করেন।
এদিকে শিশু সৌরভ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সৌরভ কবে নাগাদ সুস্থ হবে বা স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে সংশ্লিষ্ট চিকিৎসকরা তা নিশ্চিত করে বলতে পারেননি।
#
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












