বাংলাদেশে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার সাথে জড়িত সন্দেহে আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ‘আহসান হাবিব মাসুদ’ জাসদ থেকে জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বিবিসি বাংলাকে জানান, আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিম্যান্ড মন্জুর করেছেন আজ।
এর আগে এমপি লিটন হত্যার জন্য সন্দেহভাজন কয়েকজন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকে আটক করে পুলিশ।
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধার সরকারি দলীয় এমপি মঞ্জুরুল ইসলামকে গুলি করে হত্যা ঘটনা ঘটে ৩১শে ডিসেম্বর শনিবার।
পুলিশ বলছে, অজ্ঞাত বন্দুকধারীরা সেদিন সন্ধ্যায় সুন্দরগঞ্জে মঞ্জুরুল ইসলামের বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে।
এর কিছুদিন আগে এই এমপির ছোঁড়া গুলিতে এক শিশু গুরুতর আহত হওয়ার পর সেখানকার স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দলের বিষয়টিও সামনে এসেছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












