অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় গাজা বিক্রির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ বিএনপি ক্যাডারের ভাই গ্রেফতার হয়েছে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহাদুরপুর গ্রামের স্কুল শিক্ষক সুরেন ঘটকের ছেলে ও রাজিহার ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক শ্যামল ঘটকের ভাই সিঙ্গাপুর ফেরৎ খোকন ঘটক (৩০) কে গতকাল শুক্রবার দুপুরে গাঁজা বিক্রির সময় পুলিশ বাশাইল ওয়াপদা বাজার থেকে হাতেনাতে আটক করে। আটকের সময় তার কাছে থাকা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসআই হাসানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩ (৬.১১.১৫)।
প্রসঙ্গত, ২০০১ সালে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্যাডার শ্যামল ঘটক তার ভাইদেরসহ একটি বাহিনী গঠন করে আওয়ামীলীগ সমর্থিতদের উপর হামলা, মামলা, চাঁদা আদায়, লুটপাট আর এলাকায় ধর্ষণের রাম রাজত্ব কায়েম করেছিল। ওই সময়ে শ্যামল তার বাহিনীর মাধ্যমে এমন কোন কাজ নেই যা তারা করেনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












