আন্তর্জাতিক ডেস্ক : গরিব মুখ্যমন্ত্রীদের সারিতে তিনি দুই নম্বরে থাকতে পারেন, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের ধনী সাংসদদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারাই। সংসদের দুই কক্ষ মিলিয়ে পশ্চিমবঙ্গের ৫৭ জন সাংসদের মধ্যে কোটিপতি ৩৫ জন। এর মধ্যে ২৯ জনই তৃণমূলের সাংসদ।
বেসরকারি নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি দেশের সব মুখ্যমন্ত্রী ও সাংসদের সম্পত্তি ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে সমীক্ষা চালায়।
দেখা যাচ্ছে ত্রিপুরার মানিক সরকারের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী। তবে মমতা গরিব হলেও, লোকসভায় তার দলের অর্ধেকের বেশি সাংসদই কোটিপতি।
তালিকার সব চেয়ে উপরে অভিনেতা দেব, যার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। আর সব চেয়ে কম সম্পত্তি ঝাড়গ্রামের উমা সোরনের, ৪.৯৯ লাখ টাকা। রাজ্যসভাতেও চিত্রটি কম-বেশি এক। তালিকায় এক নম্বরে তৃণমূল সাংসদ কে ডি সিংহ। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮৩ কোটি টাকা। সব চেয়ে নিচে ৩.১৯ লাখ টাকার সম্পত্তির মালিক তৃণমূলের নাদিমুল হক।
গুরুতর ফৌজদারি অভিযোগের প্রশ্নে অবশ্য এক নম্বরে কংগ্রেসের অধীর চৌধুরী। ১৬টি মামলা রয়েছে তার নামে। এর পরে তৃণমূলের ইদ্রিশ আলি, ৯টি ফৌজদারি মামলায় অভিযুক্ত। এ ছাড়া চারটি মামলা রয়েছে তাপস পালের নামে। -আনন্দবাজার
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












