এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠান থেকে মহানগর শিবিরের সভাপতি মির মিরাজ হোসাইনসহ ১১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ওসি মারুফ আহমেদ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামানসহ বিভিন্ন শাখার নেতা কর্মীরা।
স্থানীয়রা জানায়, সিদ্দিকীয়া মাদ্রাসায় দুপুরে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। হঠাৎ করে পুলিশ এসে মাদ্রাসা ঘেরাও করে তাদের আটক করে।
তবে পুলিশের দাবি, গ্রেপ্তাকৃতরা গোপনে নাশকতা বৈঠকে মিলিত হয়েছিল। এ বিষয়ে এখন পর্যন্ত শিবিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মারুফ আহমেদ অগ্রদৃষ্টি.কম কে জানান, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় গোপন বৈঠকের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মারুফ আহমেদ।
উল্লেখ্য, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিা করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











