অগ্রদৃষ্টি ডেস্ক: পাখির আঘাতেই বিশাল আকারের বিমানের সামনের অংশে গর্তের সৃষ্টি হবে তা হয়তো কখনো ভাবেননি পাইলট। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও পাখির আঘাতের পর বিমানটি নিরাপদে অবতরণ করা হয়েছে।
গত শুক্রবার এ ঘটনা ঘটেছে। ইজিপ্ট এয়ার লাইনসের একটি যাত্রীবাহী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগে ওই ঘটনা ঘটে। তবে ৭১ যাত্রী নিয়ে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর থেকে লন্ডনের উদ্দেশ্যে আসা ইজিপ্ট এয়ারের ৭৩৭-৮০০ বোয়িং বিমানের নাকে হঠাৎ ধাক্কা মারে একটি পাখি।
পাখিটির ধাক্কায় বিমানে বড়সড় একটি গর্ত হয়ে যায়। যখন লন্ডনের হিথরো বিমানবন্দরে বিমানটি অবতরণ করে তখনো তার সামনের অংশে পাখির পালক দেখা যায়।
অ্যাভিয়েশন হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ ঘণ্টা ধরে মেরামতের পর ফিরতি ফ্লাইট শুরু করে বিমানটি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক












