বলিপাড়ায় হঠাৎ কোনও নায়ক যদি কোনও নায়িকার প্রশংসা করেন তাহলেই জল্পনার ঢেউ ওঠে। গ্ল্যামার দুনিয়ার রকমসকম বোঝা যায়। তাই সাইফ আলি খান যখন ক্যাটরিনাকে প্রশংসায় ভরিয়ে দেন তখন প্রশ্ন ওঠে। কেন হঠাৎ কারিনাকে ছেড়ে ক্যাটে মুগ্ধ হলেন সাইফ। অবশ্য কোনও জটিল ব্যাপার নয়। বেগম কারিনার থেকে মন ওঠেনি নবাবের। আসলে তিনি শ্যালকের ভাবি স্ত্রীর একটু প্রশংসা করছিলেন এই যা।
রণবীর ক্যাটরিনার সম্পর্কের গোপন কথা সবার সামনে ফাঁস করে দেন কারিনাই। এক কুইজ শোতে এসে প্রকাশ্যেই রণবীর ক্যাটরিনার কথা বলেছিলেন তিনি। তখনও অবশ্য রণবীর নিজের সম্পর্কের কথা স্বীকার করতেন না। এখন অবশ্য রণবীর বলেন, তাঁর ব্যক্তিগত সম্পর্ককে সব সময় আলাদাই রাখতে চান। তাই কখনো ওই প্রচারের আলোয় আনতে চান না। কিন্তু কেউ না কেউ তা ঠিক টেনে আনেন। যেমন সাইফ আলি খান।
সম্প্রতি শ্যালকের ভাবী স্ত্রীর ব্যাপক প্রশংসা করেছেন তিনি। এমনকি তিনি জানিয়েছেন, ক্যাটরিনার মতো গার্লফ্রেন্ড যে পাবে, সেইই লাকি। তাই রণবীরও ভাগ্যবান।রনবীর-ক্যাটরিনা সম্পর্কে সিলমোহর পড়তে আর বাকি কিছু থাকল না।











