স্পোর্টস ডেস্ক: আগামী বছরে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছে আসরটিতে সুযোগ পাওয়া দলগুলো। এরই ধারবাহিকতায় ইউরোপা অঞ্চলের শক্তিশালী দেশ স্পেন নিজেদের ঝালাই করে নিতে ঘরের মাঠে কোস্টারিকাকে আতিথিয়েতা জানায়। তবে ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লা রোজারা।
স্তাদিও লা রোসালেডাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেথানে জয়ী দল স্পেনের হয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা। একটি করে গোল করেন জর্দি আলবা, আলভারো মোরাতা ও ইনিয়েস্তা।
এদিন ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।
বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা সিলভা। তিনি এদিন জাতীয় দলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোল দাতা হলেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া।
এদিকে খেলার ৭৩ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন অভিজ্ঞ মিডফিল্ডার ইনিয়েস্তা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












