জগলুল হুদা,চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন কোদালা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।
কোদালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি’র সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব। সম্মেলনের উদ্ধোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম মাষ্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি বিকে চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা কাউছার নুর লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৈয়ব সিদ্দিকী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা মইনুদ্দিন মহির, মাহমুদুল হক, মো. বাদশা ,মো. সেলিম,নুরুল আলম, উমর তালুকদার, মোস্তফা ভুট্টো ,যুবলীগ নেতা আব্দুল জব্বার, মো. কুসুম, মো. লিটন, মো. লেয়াকত, ছাত্রনেতা মো. সাইফুদ্দিন, মো. সোহেল আরমান মো. উমর ফারুখ, মো. ইকবাল, মো. মফিজ, মো. রকি,ফারুক, মো. রনি, মো. ফরহাদ, মো. বাপ্পা, মো. ফয়সাল, মো. রাহাত, মো.জিহাদ, মো. নাছের প্রমুখ।











